ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ইস্যুতে অসহায় হয়ে পড়া ৪০০ পরিবারে ঈদ সামগ্রী পৌঁছানো হচ্ছে। দুর্যোগের দিনে ঈদ উপহার পেয়ে খুশি অসহায় পরিবার গুলো।
ঈদ দরজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কমর্হনী হয়ে মানবেতর জীবন যাপন করছে অনেক মানুষ। পরিবার গুলোতে ঈদ উযপানের জন্য উপহার পাঠানো হচ্ছে। উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি মাহবুবুর রহমানের ব্যক্তিগত উদ্যোদে ৪০০ পরিবারে ঈদ সামগ্রী পৌঁছানো হচ্ছে। চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধু, পেঁয়াজ, সাবান, তেল দেওয়া হচ্ছে।
শনিবার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আবদুল হাদী, সেচ্ছাসেবক লীগের আহ্বায়স শহিদুল ইমলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মানিক প্রমুখ।
মাহবুবুর রহমান বলেন, করোনায় মধ্যবিত্ত পরিবার গুলোও কষ্টে রয়েছে। নিম্ম আয়ের মানুষ, মধ্যবিত্ত পরিবার, মসজিদের ইমাম মোয়াজ্জিনদের কথা চিন্তা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এমকে