কথা ছিল এক বছরের মাঝে করোনার ভ্যাকসিন বাজারে আনবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্ত এক বছরের মধ্যে তা সম্ভব হচ্ছে না বলে দেশের অর্থনীতিকে আবারও সচল করতে সবাইকে কর্মস্থলে ফিরে আসার নিরদেশ দিয়ে লকডাউন খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ মে) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সন্মেলনে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, টিকা তৈরি না হলেও আমেরিকার জনগণকে স্বাভাবিকতায় ফিরতে হবে। সব কিছু চালু হওয়ার জন্য ভ্যাকসিনের অপেক্ষায় থাকা সম্ভব না। ‘আমি চাই না মানুষ মনে করুক টিকার ওপরই সবকিছু নির্ভর করছে। টিকা বা টিকা ছাড়াই আমরা ফিরব। আমরা দ্রুতই এই প্রক্রিয়া শুরু করব।’
ট্রাম্প আরও বলেন, ‘অনেক ক্ষেত্রেই টিকা নেই এবং ভাইরাস বা ফ্লু আসে ও আমরা মোকাবিলা করি। আরও অনেক কিছুর টিকা নেই, সেগুলোও চলে যায়। আমি মনে করি শরৎকালে স্কুল চালু হওয়া উচিত।’
বার্তাবাজার/নিমফুল