রংপুরের গঙ্গাচড়ায় ঘর থেকে এক পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, হাফিজুল (৩০), তার স্ত্রী ফাতেমা (২৫) ও তাদের দেড় বছরের শিশুকন্যা হুমায়রা।
এ বিষয়ে বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকাল বেলা জানতে পারি ওই পরিবারের তিনজনের মৃত্যুর খবর। ঘটনাস্থলে গিয়ে দেখি ফাতেমা ও তার কন্যার গলায় কাটা দাগ ও স্বামী হাফিজুলের ঝুলন্ত লাশ। পরে গ্রামবাসী তার লাশ নীচে নামায়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর তিনি (হাফিজুল) নিজে আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা।
বার্তাবাজার/এসজে