চুয়াডাঙ্গায় দিন দিন ভয়াবহ রূপ ধারন করছে মহামারী করোনা ভাইরাস। সীমান্তবর্তী এ জেলায় নতুন করে আবারো ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জন।
শনিবার (১৬ মে) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ও শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৯টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের ১ জন চিকিৎসক ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এদিকে, জেলায় করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় জনমনে দেখা দিয়েছে চরম আতঙ্ক। জেলায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও শপিংমল।
বার্তাবাজার/এমকে