করোনা ইস্যুতে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনা প্রতিরোধে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর সাথে মতের মিল না হওয়ায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী নেলসন টেইচি। মাত্র কয়েক সপ্তাহ আগেই নতুন দায়িত্ব নিয়েছিলেন তিনি। এক মাসেরও কম সময়ের মাঝে দেশটিতে আরও একজন মন্ত্রীর পদত্যাগে বড় ধরণের ধাক্কা সামলাতে হবে প্রেসিডেন্টকে।

সারা বিশ্বের মাঝে ব্রাজিল এখন করোনার হটস্পট হয়ে উঠেছে। কিন্তু প্রেসিডেন্ট জায়ের বলসনারো তা তোয়াক্কা না করে দেশের অর্থনৈতিক খাত চালুর পক্ষে সায় দিয়েছিলেন। একইসাথে সিদ্ধান্ত নিয়েছিলেন করোনার ওষুধ হিসাবে ম্যালেরিয়া বিরোধী ওষুধ ব্যবহারের। কিন্তু এসব প্রস্তাবনায় স্বাস্থ্যমন্ত্রী সাড়া না দেয়ায় তাকে ভীতু বলেও সমালোচনা করেন প্রেসিডেন্ট।

এরই প্রেক্ষিতে শুক্রবার (১৫ মে) দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান নেলসন টেইচি। এদিন সংবাদ সম্মেলন করে তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকে কাজ করার সুযোগ দেয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর