ঝিনাইদহে গৃহবধুকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (১৫ মে) রাতে মহেশপুর উপজেলার বদ্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে দেড় বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল ওই গ্রামের রমজান আলীর স্ত্রী রত্না খাতুন। ভোররাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। তবে কি কারনে এ হত্যাকান্ড তা জানাতে পারেনি পুলিশ। নিহতের স্বামী রমজান আলী মাদক মামলায় জেলহাজতে আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর