চট্টগ্রামে বোয়ালখালীতে গভীর রাতে ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্যরা। হতাকান্ডের সময় দুর্বৃত্তদের ছুঁড়া গুলিতে আহত হয়েছেন নিহত যুবকের বাবাও। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২ টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় অস্ত্রসহ জসিম ও শওকত নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গুলিতে নিহতের নাম নাসির। সে চরণদ্বীপ এলাকারই বাসিন্দা। গুইতে গুরুতর আহত নাসিরের বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম ও শওকত নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, ছুরি, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে