চট্টগ্রামে আরও ৬৮ জন আক্রান্ত, তালিকায় আছে ডাক্তারও

চট্টগ্রামে আরও ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৬৮ জনের মাঝে নগরীর বিভিন্ন এলাকার ৫৮ জন ও বাইরের আছে ১০ জন। নতুন আক্রান্তের এই তালিকায় ডাক্তারও আছেন বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। শনিবার (১৬ মে) সকালে তিনি এই তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ৩টি ল্যাবে ৪৬৪৫ জনের নমুনা পরিক্ষা করে এই ফল পাওয়া যায়। ৩টি ল্যাবের মাঝে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবেই ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে চট্টগ্রামে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪১ জনে।

তিনি আরও জানান, বিআইটিআইডি ল্যাবে ২৫৫টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে ২৫ জনের। এরমধ্যে ১৭ জন চট্টগ্রামের, ৮ জন ভিন্ন জেলার। চট্টগ্রামে শনাক্ত ১৭ জনের মধ্যে ১৩ জন নগরের বাসিন্দা। ৪ জনের মধ্যে আনোয়ারা দুইজন ও সীতাকুন্ডে দুইজন।

এছাড়া, সিভাসু’র ল্যাবে ১০০ নমুনার পরীক্ষার ফলাফলে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরমধ্যে ৪ জন চট্টগ্রামের। ৯ জন অন্য জেলার বাসিন্দা। এছাড়া হাটহাজারী ৩ ও চন্দনাইশের ১ জন আছেন। এরমধ্যে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও পরিচ্ছন্নতা কর্মী এবং হাটহাজারীর মীরেরহাট এলাকার ১২ বছরের এক শিশুও করোনা আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর