হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে হত্যা মামলার এক আসামী পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল আনসার কানু। শনিবার (১৬ মে) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ১০/১২টি মামলা ছাড়াও একটা হত্যা মামলার ৩ নাম্বার আসামী নরুল আনসার কানু পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই আসামী কানূ স্থানীয় মদীনা ব্রিকফিল্ডে অবস্থান করছে। সেই মোতাবেক আমরা অভিযানে যাই। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে কানু এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় হাফেজ খালিদ বিন ওয়ালিদ ও হাফেজ ইব্রাহিম নিহত হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর