মহামারি করোনা ভাইরাসে ইউরোপে সর্বপ্রথম বিপর্যস্ত হয়েছিল ইতালি। মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছিল। তাই সবার আগে লকডাউন ঘোষণা করে দেশটি। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় লকডাউন শিথিলের পাশাপাশি অনেক ক্ষেত্রেই দেওয়া নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভ্রমণের ওপর বিধিনিষেধ আগামী ৩ জুন থেকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। সেদিন থেকে তারা বিদেশ এবং বিদেশি নাগকরিকরা ইতালি ভ্রমণ করতে পারবেন। এমন একটি আদেশে সই করেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে, যা শনিবার (১৬ মে) প্রকাশিত হয়েছে।
এদিকে দেশটির ক্যাথলিক চার্চগুলোও ৩ মেব বিশেষ প্রার্থনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে। চার্চে আগতদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একইসঙ্গে অন্য ধর্মের অনুসারীরাও জমায়েত করে প্রার্থনার অনুমতি পেয়েছেন।
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে ৩১ হাজার ৬১০ জনের। দেশটির চেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে (৮৭ হাজার ৫৫৯ জন) এবং যুক্তরাজ্যে (৩৪ হাজার ৭৮ জন)।
বার্তাবাজার/নিমফুল