রোহিঙ্গা ক্যাম্পেও লকডাউন জারি

প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি এখন কক্সবাজারের বৃহত্তম রোহিঙ্গা ক্যাম্প কুতুপালংয়েও। এই ক্যাম্পে ৩ রোহিঙ্গার দেহে এই ভয়ানক ভাইরাস শনাক্ত হয়েছে। যার জন্য হাজারেরও অধিক ঘরকে আনা হয়েছে লকডাউনের আওতায়। শুক্রবার (১৫ মে) এ ল্কডাউনের বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মাহবুব আলম তালুকদার।

মো. মাহবুব আলম তালুকদার জানান, গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি ও তার পরিবারের ৬ জনকে মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এফ ব্লকের বাসিন্দা ঐ ব্যক্তির আশেপাশের ১২৭৫টি ঘরকে লকডাউন করে লাল পতাকাটা টানিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখানে অবস্থানরত ৫ হাজার মানুষকে ২৪ ঘন্টা কড়া নজরদারীতে রাখা হয়েছে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার পর্যন্ত জেলায় তিন রোহিঙ্গাসহ ১৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এখন পর্যন্ত কক্সবাজারে মারা গেছেন একজন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের বাসিন্দা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর