১২ মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম আরিফ (২৩) নামের একজন নিহত হয়েছেন। নিহত আরিফ ১২ মামলার আসামী ছিলেন। শনিবার (১৬ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার মৎস্য ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনাটি ঘটে।

নিহত আরিফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলামের ছেল।

বন্দুকযুদ্ধে পুলিশের এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশসহ আরও ৩ জন আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, দলবল নিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী আরিফ মহেষখালীয়াপাড়া মৎস্য ঘাট এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ ও তার সঙ্গীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চকরলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আরিফুলকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর