বিশ্বে করোনা জয় করেছেন সাড়ে ১৭ লাখ মানুষ

মহামারি করোনা ভাইরাসে এখন বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত। সর্বশেষ পাওয়া তথ্যমতে এই ভাইরাসে শনিবার (১৬ মে) পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৪০০ জন। তবে আশার খবর হচ্ছে সুস্থও হয়ে উঠেছেন উল্লেখযোগ্য মানুষ। এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন।

করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যমতে, শনিবার (১৬ মে) সকাল ১০টা পর্যন্ত প্রাণঘাতী করোনায় মারা গিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ২৪২ জন। স্পেনে ১ লাখ ৮৮ হাজার ৯৬৭ জন। জার্মানিতে ১ লাখ ৫৭ হাজার ৭০০, ইতালিতে এক লাখ ২০ হাজার ২০৫, তুরস্কে এক লাখ ছয় হাজার ১৩৩, ইরানে ৯১ হাজার ৪৩৬, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২০৯, ব্রাজিলে ৮৪ হাজার ৯৭০ এবং ফ্রান্সে ৬০ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে উঠেছে

এ ছাড়াও কানাডায় ৩৬ হাজার ৮৯৫, সুইজারল্যান্ডে ২৭ হাজার ১০০, মেক্সিকো ৩০ হাজার ৪৫১,রাশিয়ায় ৫৮ হাজার ২২৬ জন, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৪৭১, বেলজিয়ামে ১৪ হাজার ৩০১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৮৫১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩৫৩ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৪৩৯ জন সুস্থ হয়ে উঠেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর