করোনার সংক্রমণ রোধ করতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। হাসপাতাল বা আইসোলেশন কিংবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে কোনো রোগী পালাতে চেষ্টা কলে সাথে সাথে তাকে গুলি করার হুকুম দেয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) দেশটির জাতীয় দৈনিক “দ্য হিমালয়ানে’ এই খবর জানানো হয়েছে।
পত্রিকাটির খবরে বলে হয়েছে, নেপালের পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনো করোনা পজিটিভ রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তাবাহিনীকে অনুমতি দেয়া গেল।
গত বৃহস্পতিবার (১২৪ মে) সন্ধ্যায় পারসা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। আর এ কারণে আইসোলেশন ওয়ার্ডে আরও নিরাপত্তা রক্ষী মোতায়েনের নির্দেশ দেন তিনি।
সম্প্রতি জেলার নারায়ণি নামক হাসপাতাল থেকে দুই করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনার জেরে এমন নির্দেশনা এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান।
উল্লেখ্য, ওয়ার্ল্ডওমিটারসের তালিকা নেপালের অবস্থান একেবারের নিচের সারিতে। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা শুন্যের কোঠায়। ইতিমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৬ জন। ২৩১ জন চিকিৎসা নিচ্ছেন।
বার্তাবাজার/এসজে