করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২১৫ জন। মহামারি শুরু হওয়া চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের স্থান ১১ নম্বরে।

ভারতে করোনায় মৃত্যুর হার অবশ্য চীনের চেয়ে কম। চীনে মারা গিয়েছেন ৫.৫ শতাংশ করোনা আক্রান্ত। ভারতে মৃত্যু হয়েছে ৩.২ শতাংশের। দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার মানুষ।

চীনে এখন একশ’ জনেরও কম কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন আছেন। যদিও উহানে গত সপ্তাহে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার মানুষ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুসারে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৯ জন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১০০ জনের এবং নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৬৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর