ভেদরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ জন

শরীয়তপুরের ভেদরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে একজনের (৫৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ৯ জন।

শুক্রবার (১৫ মে) সকালে সখিপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আজিত মালের কান্দি বাসিন্দার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (আর এম ও) ডাঃমাছুম আবির।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার সে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। পরে আজ সকালে সে নিজের বাড়িতে মারা যায়। তার শরীরের জ্বর, ঠান্ডা, কাশি, বমি সহ করোনার বিভিন্ন লক্ষণ দেখা গিয়েছিল। আজ শুক্রবার তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে ২০ বছর বয়সী এক নারীর দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ সময় যুবলীগ নেতা ও রামভদ্রপুর ইউনিয়নের মেম্বার রুবেল মীর বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা ঢাকা-নারায়নগঞ্জ ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ জানান,রামভদ্রপুর ১জনের করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে ওই এলাকার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর