বরগুনায় জেলের জালে বিরল প্রজাতির মাছ

বরগুনার বেতাগীর বিশখালী নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৫ মে) বিশখালী নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়ে এ বিরল প্রজাতির মাছ। মাছটির ওজন এক কেজির মত।

জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। কয়েকমাস আগে একই প্রজাতির আরো একটি মাছ ধরা পড়ে কীর্তনখোলা নদীতে।

গুগলের তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়।

বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি বিদেশি। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে। শেওলা জাতীয় উদ্ভিদ খায়। এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর