শুধু বাংলাদেশে আমাদের সমর্থক পাই না: রোহিত

উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে বলা হয় ক্রিকেট ক্রেজি নেশন। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের সমর্থকরাই খুবই আবেগী। এর মধ্যে ভারতের দর্শকরা হয়ত সবার উপরেই থাকবেন। পৃথিবীর প্রায় যেকোন দেশেই খেলেত গেলেও গ্যালারীতে সমর্থকের অভাব হয়না রোহিতদের। তবে ভারতীয় হিটম্যান রোহিতের আফসোস বাংলাদেশের গ্যালারীতে ভারতের সমর্থক দেখতে পাননা তিনি।

শুক্রবার (১৫ মে) তামিম ইকবালের লাইভ শোতে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভারতের অন্যতম রেকর্ডবয় রোহিত শর্মা। তামিমের সাথে প্রায় ঘন্টাখানেকের আড্ডায় বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এক পর্যায়ে তামিমের কাছে আক্ষেপ প্রকাশ করেন রোহিত, বাংলাদেশের গ্যালারীতে তাদের দর্শক না পাওয়ার।

রোহিত শর্মা বলেন, ‘অনেক দেশেই খেলেছি, অনেক মাঠেই খেলেছি যেখানে আমাদের সমর্থকের অভাব হয়নি। স্বাভাবিকভাবেই গ্যালারি ভর্তি থাকে আমাদের সমর্থকে। তবে শুধু বাংলাদেশে খেলতে গিয়েই এমনটা দেখতে পাইনি। আমরা হয়ত ১০০ বা ২০০ এর বেশি সমর্থক কখনোই দেখতে পাইনি। যে সমর্থন তোমরা তোমাদের দেশে পাও, আমরাও আমাদের দেশে সেই সমর্থন পাই যেটা অতুলনীয়। ’

বাংলাদেশ ভারতের দ্বৈরথ এখন পাক-ভারত দ্বৈরথকেও হারিয়ে দেয়। সেটা বিশ্বকাপের মঞ্চে হোক কিংবা যেকোনো ম্যাচেই হোক। শেষ কয়েকবারের দেখায় মাঠের লড়াইয়ের মতো মাঠের বাইরেও উত্তেজনায় মেতেছিল দুই দেশের সমর্থকরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর