করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করতে বাংলাদেশের বিশ্বকাপ এনে দেওয়া ফাইনাল ম্যাচে সেই গ্লাভস ও জার্সি নিলামে তুলেন ক্যাপ্টেন আকবর আলী। ই-কমার্স ভিত্তিক অনলাইন সাইট পিকাবু’র মাধ্যমে ৫ দিন নিলাম শেষে গতকাল(১৫মে) ঘোষণা করা হয়েছে স্মারক ক্রয় কারী ব্যক্তি পরিচয় ও স্মারকের মূল্য।
আকবর আলীর সেই জার্সি এবং গ্লাভস ১ লাখ ৭০ হাজার (২০০০ মার্কিন ডলার) টাকায় বিক্রি হয়েছে। পিকাবুর মাধ্যমে বিড করে বিশ্বকাপ জয়ের সেই স্মারক কিনেছেন রিয়াজুল ইসলাম জুয়েল নামের এক প্রবাসী বাংলাদেশী।
উল্লেখ্য, একই প্লাটফর্মে নিলামে তোলা হয় জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের প্রথম ডাবল শতক হাঁকানো ঐতিহাসিক ব্যাট। যা প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন শহিদ আফ্রিদি ফাউন্ডেশন।
কেএ/বার্তাবাজার