ভারতে একদিকে একটু একটু করে কাজকর্ম চালু হচ্ছে। গণ পরিবহনও চালু হতে চলেছে। আরেকদিকে কোভিড–১৯ তার জাল বিস্তার করেই চলেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৬৭জন আক্রান্ত হওয়ায় সারা দেশে এপর্যন্ত করোনা–আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১,৯৭০জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৯২০জন। এখন চিকিৎসা চলছে ৫১৪০১জনের। ১০০জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪৯জন।
শুক্রবার সকালে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রক।
মহারাষ্ট্র এখনও সব থেকে বেশি কোভিড–১৯ আক্রান্ত রাজ্য। সেখানে মোট আক্রান্ত ২৭৫২৪জনের মধ্যে মারা গিয়েছেন ১০১৯জন এবং সুস্থ হয়েছেন ৬০৫৯জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৯৬৭৪জনের মধ্যে ২২৪০জন সুস্থ হয়েছেন এবং মারা গিয়েছেন ৬৬জন।
গুজরাটে মোট আক্রান্ত ৯৫৯১জনের মধ্যে ৩৭৫৩জন সুস্থ হয়েছেন এবং মারা গিয়েছেন ৫৮৬জন। দিল্লিতে ৮৪৭০জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩০৪৫জন এবং মারা গিয়েছেন ১১৫জন।
বার্তাবাজার/কে.জে.পি