নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ও টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক সভাপতি হাসান ইমাম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মগবাজার ডাক্তার গলির নিজ বাসায় মারা যান তিনি।
তার বোন শ্যামলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় হাসান ইমামের বোন। তার ঠিক তিনদিন পরেই মারা যান তিনি। শুক্রবার বোনের মিলাদে অংশ নিতে গিয়ে মসজিদের সিঁড়িতে পড়ে গেলে তাকে বাসায় নেয়া হয়। পরে অ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা এখনো জানা যায়নি।
তবে পরিবারের সদস্যরা দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সবশেষ পাঁচ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন হাসান ইমাম।
বার্তাবাজার/কে.জে.পি