করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঐতিহ্যবাহী বৃহত্তম ঈদের জামাত বাতিল করা হয়েছে। শুক্রবার (১৫ই মে) এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। সে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা যায়।এবারে ঈদ জমাত উপলক্ষে স্থানীয় প্রশাসনও এখ পর্যন্ত শোলাকিয়ায় জামাতের কোনো প্রস্তুতি নেয়নি।
উল্লেখ্য, ১৮০৪ সালে শুরুর পর এবারই প্রথম ঈদ জামাত হচ্ছে না ঐতিহাসিক শোলাকিয়ায়।
বার্তা বাজার / ডাব্লিও.এস