কেরানীগঞ্জে এসি ল্যান্ডসহ নতুন ৯ করোনা রোগী শনাক্ত

ঢাকার কেরানীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ১৮ থেকে ৫৫ বছর।

শুক্রবার রাত পুনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসি ল্যান্ড ছাড়া নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে ৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ ও মডেল টাউন এলাকায় দুইজন, কালিন্দীত ও পূর্ব চড়াইলে একজন করে পজিটিভ হয়েছেন।

এর আগে গত ১২ মে কেরানীগঞ্জ দক্ষিন রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ তিন্নি ও তার স্বামী করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৮ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর