নিউইয়র্কের লকডাউন ১৩ জুন পর্যন্ত বাড়লো

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। আর দেশটির আক্রান্ত ও মৃত্যুর তালিকায় এখন শীর্ষে নিউইয়র্ক।

এমন পরিস্থিতিতে নিউইয়র্কের লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১৩ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বৃহস্পতিবার এ ঘোষণা দেন ।

মহামারি করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে মারা গেছে ৩ লাখ ৫ হাজারের বেশি মানুষ। যেখানে যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৭ হাজারের বেশি মানুষের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর