ফেনীতে নতুন করে আরও ২ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়ালো ৩০ জনে।
শুক্রবার রাতে ফেনী সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
নতুন আক্রান্তদের মধ্যে ১জন ফেনী সদরের বাসিন্দা এবং অপরজন ফেনীতে অবস্থান করছেন কিন্তু কুমিল্লা জেলার বাসিন্দা।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিতবাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফলে নতুন করে ফেনীতে ২জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।
ফেনীতে এখন পর্যন্ত মোট ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় নয়জনের, ফেনী সদরে চারজন,দাগভূঞায় চারজনের,সোনাগাজীতে একজনের ও ফুলগাজীতে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন ইতিমধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস