চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে: ট্রাম্প

‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় কোনো আগ্রহ নেই বলে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গত জানুয়ারিতে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ঠিকমতো রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। বাণিজ্য চুক্তি তারা রক্ষা করেনি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না।’

মহামারির পর আমি মনে করি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কোন প্রয়োজন নেই। এ নিয়ে জিনপিংয়ের সাথে কথা বলতে চান না বলেও জানান ট্রাম্প।

এদিকে, চীনা এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড-এর বিশেষজ্ঞ কমিটির ডেপুটি চেয়ারম্যান লি ইয়ং বলেন, ‘তার দেশ এখনো আশা করে বাণিজ্যের বিষয়টি আমেরিকা রাজনীতিকীকরণ করবে না। কারণ তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপড়েন চলছে এবং দু পক্ষই একে অপরের বিরুদ্ধে শাস্তিমূলক বাড়তি বাণিজ্য শূল্ক আরোপ করেছে। পরে অবশ্য একটু চুক্তি হয়েছে তবে তা নিয়েও স্বস্তিতে নেই দু’দেশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর