জাতীয় সংসদে দায়িত্ব পালনকারী ৬৬ আনসার করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদে দায়িত্বপালনকারী ৬৬ জন ব্যাটালিয়ন আনসার সদস্য। এ নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮২ জন সদস্য ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর একজন উপ-মহাপরিচালকও রয়েছেন। এছাড়া ৬৭ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। আর বাকীদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছে।

এছাড়াও এর আগে আব্দুল মজিদ নামের একজন আনসার সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

আব্দুল মজিদ গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ই মে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন সর্বমোট ১৯জন।

আনসার ভিডিপি জানিয়েছে, আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩৫জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫৬জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর