ঠাকুরগাঁওয়ে এক নারীসহ ৩ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৮

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সোয়া ৯ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজন নারী ও ২ জন পুরুষ। বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে ৩১ বছর বয়সী এক নারী ও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে ২২ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা উভয়েই সদ্য ঢাকা থেকে ফিরেছেন। এছাড়া হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩২ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ জন, হরিপুর উপজেলায় ১১ জন, রাণীশংকৈল উপজেলায় ৩ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর