সুনামগঞ্জে দু’ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও নারীসহ আরো ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন জয়নগর গ্রামের আব্দুল লতিফের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে জয়নগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তৈয়ব আলী পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে। আব্দুল লতিফ, জালাল মিয়া, বিল্লাল হোসেন, তাছবি বেগমসহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল জয়নগর গ্রামে অভিযান চালিয়ে নিজাম হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে।

অপরদিকে পৃথক এক অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জে বাজারে দোকান চুরিসহ বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির মামলায় ৩জন আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্র‌েরণ করেছে পুলিশ।

থানার এসআই হা‌বি‌বুর রহমান পি‌পিএম সংঘর্ষের ঘটনায় ৪জন সহ ৭ জনকে গ্রেফতারের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জয়নগর গ্রামে সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর