এন আর বি ব্যাংকের পরিচালক জাহেদ ইকবালের খাদ্য সামগ্রী বিতরণ

দেশের চলমান পরিস্থিতে নিম্ন আয়ের মানুষের জীবন বিপর্যস্ত, সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, ব্যক্তি উদ্যোগে অনেকেই মানবিক সহায়তা প্রদানে এগিয়ে আসছেন।

এন আর বি ব্যাংকের অন্যতম পরিচালক জনাব জাহেদ ইকবাল নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে সিলেট জেলার বিভিন্ন স্থানে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে হত-দরিদ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৫ মে) জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের দর্গাবাহারপুর গ্রামে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ পর্যন্ত তা অব্যাহত থাকবে। এসব খাদ্য সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের।

এন, আর, বি ব্যাংকের কর্মকর্তা মাহবুব হোসেন চৌধুরী বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে জনাব জাহেদ ইকবাল স্যারের অসহায় মানুষের পাশে দাড়ানো প্রশংসনীয়, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন উনার এই দান কে কবুল করেন। আমি জনাব জাহেদ ইকবাল স্যারের দীর্ঘায়ু কামনা করি।

প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল আমিন চৌধুরী লিলন, দরগাবাহাপুর জামে মসজিদের সভাপতি মোস্তফা উদ্দিন চৌধুরী, মাষ্টার ফখরুল ইসলাম চৌধুরী, কবির আহমদ চৌধুরী, সাদিকুর রহমান চৌধুরী, দরগাবাহাপুর প্রবাসী ঐক্য পরিষদের সহ- সভাপতি মাওলানা আব্দুল কাদির, প্রবাসী ঐক্য পরিসদের কোষাধ্যক্ষ মামুনুর রশিদ তাপাদার, রাহেল আহমদ চৌধুরী, মাওলানা হোসাইন আহমদ চৌধুরী প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর