স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংঘের ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ছাতিয়ানতলী স্কুল মাঠ সংলগ্ন স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে কোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১১০ টি পরিবারের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি তৈল, ২ প্যাকেট শেমাই, ১ কেজি পোলাও চাউল ও ১ প্যাকেট গুরো দুধ বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি রাসেল কবীর সুমন ও সাধারণ সম্পাদক রনি চৌধুরী এসব উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, কোলা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার, কোলা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ মোঃ ফেরদৌসসহ কোলা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর