বলরামপুরে ৮০ জন ইমাম ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ

পবিত্র রমযান মাস ও ঈরুল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী এবং ইউপি চেয়ারম্যান এর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ কুমিল্লা ২,( হোমনা -তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহামাদ মেরীর নির্দেশে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকারের পরামর্শক্রমে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী তার ইউনিয়নের আওতাধীন এলাকার সকল মসজিদের সম্মানিত ৮০ জন ইমাম,প্রতিবন্ধী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে ইফতার, ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।।

আজ ১৫ ই মে, শুক্রবার বেলা ১১ টায় বলরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসকল সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কুমিল্লাা উত্তর জেলা আওয়ামিলীগ নেতা ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।

আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাম্মাৎ ফরিদা ইয়াসমিন,কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আজহার খান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নাজমুল হাসান,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোঃ রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান মেম্বার,উপজেলা যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন(সুমন),ওয়ার্ড মেম্বার মোঃ রেনু মিয়া,মোঃ আনিছুর রহমান,মোঃমামুন ভূঁইয়া,মোঃ আঃ মালেক রাজ মিয়া, আওয়ামিলীগ নেতা হযরত আলী,নুরে আলম,মন্টু মিয়াসহ অন্যান্য ওয়ার্ড মেম্বার, স্বে”ছাসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূর নবী উপস্থিত সকল সম্মানিত ইমাম সাহেবদের সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা ও দেশের সকলের মঙ্গল ও সুস্হ্যতা কামনায়,এবং করোনা থেকে বিশ্বের সকলের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত এর আয়োজন করেন,মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট বক্তা ও আলেমে দ্বীন মোঃ ওবায়দুল­াহ সিদ্দিকী সাহেব।

মোঃ পারভেজ হোসেন সরকার বলেন কোন ইমাম যদি কোন সমস্যায় থাকেন তাহলে আমাকে অথবা ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন আমরা খাদ্য সামগ্রী পৌছে দেব, “দেশের একটা লোকও না খেয়ে থাকবেনা “মাননীয় প্রধানমন্ত্রীর এই কথা বাস্তবাায়ন করা হবে ইনশাল্লাহ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর