কালিহাতীর সাংবাদিকদের মাঝে এফবিসিসিআই‘র পরিচালকের সুরক্ষা পোষাক প্রদান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সুরক্ষা পোষাক দিলেন এফবিসিসিআই‘র পরিচালক জেলা আওয়ামীলীগের সদস্য ও কালিহাতী ফাউন্ডেশনের সভাপতি মো.আবু নাসের।

শুক্রবার সকালে এলেঙ্গা রিসোর্টে কালিহাতী ফাউন্ডেশনের উদ্দ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে সুরক্ষা পোষাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী ফাউন্ডেশনের সহসভাপতি রাসেল তালুকদার ,সাধারন সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন,কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম কুয়াশা প্রমুখ।

এফবিসিসি পরিচালক আবু নাসের বলেন,মফস্বলের সাংবাদিকদের নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা,নেই কোন নিরাপত্তা। তবুও জাতির যে কোন দুঃসময় ও সুসময়ে মাঠে ময়দানে থেকে জীবনের ঝুকি নিয়ে কাজ করে করেন থাকেন।প্রতিদিনের সংবাদ পৌঁছে দেন দেশ বিদেশে।

মহামারী করোনা ভাইরাসে তাদের সুরক্ষার কথা চিন্তা করে আমার এই ক্ষুদ্র্ প্রয়াস। তিনি আরও বলেন,কালিহাতী উপজেলায় ৪০/৪২ জন সাংবাদিক তারা কোনো সুরক্ষা পোষাক পাইনি, বিষয়টি আগে জানা ছিল না।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর