ফরিদপুরে নারী চিকিৎসকসহ নতুন ২ করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে এক নারী চিকিৎসকসহ আরও দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪৯ জনের করোনা শনাক্ত হলো। আজ শুক্রবার বিকালে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, শুক্রবার যে দুইজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক। তার বয়স ২৫। অপরজন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের একটি গ্রামের ৪৫ বছর বয়সী এক পুরুষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর