ভুমখাড়ায় যুবলীগ নেতা জসিম ঢালীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বের মানুষের মধ্যে করোনা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেক নিন্ম আয়ের মানুষ। প্রাণঘাতী ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন করা হয়েছে বাংলাদেশকে। আমাদের এই গরিব দেশের খেটে খাওয়া মানুষ গুলো দুর্বিষহ দিন যাপন করছে।

দিন এনে দিনে খায় এমন মানুষ গুলো সরকারের আইন মেনে নিয়ে চলতে এবং নিজেকে সুস্থ রাখতে ঘরে বসে থাকতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নিম্ন আয়ের মানুষগুলো পড়েছে অনেক বিপাকে। তারা কর্ম বিরতিতে হয়ে গেছে অসহায় ও দিশেহারা। ঠিক এমন এক সংকটময় পরিস্থিতিতে গরিব অসহায় খেটে খাওয়া ও গৃহ বন্দী মানুষ গুলোর মধ্যেতারা সবচেয়ে বিপদে পড়েছেন।

এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলা ভুমখারা ইউনিয়নের একঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধা তাদের ভালো মন্দের কথা চিন্তা না করে প্রবাসী-বাংলাদেশি এবং বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা ভুমখারা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়াডের মেম্বার মোঃ.জসিম ঢালীর অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে ) সকাল থেকে সারাদিন ব্যাপি ভুমখারা ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডে ২৫০টি প‌রিবা‌রের মা‌ঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও ঈদ-উপহার বিতরণ করা হয়।

উক্ত খাদ্য সামগ্রী ও ঈদ-উপহার বিতরণ কা‌জে সহ‌যো‌গিতা ক‌রেন, আমেরিকান প্রবাসী টিটু বেপারী ও ইকবাল হোসেন। ইতালি প্রবাসী আরমান ঢালী ও রবিন ঢালীর ফ্রেন্ড সার্কেল, নুরুল হক ঢালী, সবুজ মোল্লা, হাসান খান, এনায়েত,রাজন হাওলাদার, মাহবুব ঢালীসহ প্রমূখ।

এ সময় যুবলীগ নেতা মোঃ.জসিম ঢালী বলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নড়িয়া-সখিপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা একেএম এনামুল হক শামীমের নির্দেশে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা ঢাকা-নারায়নগঞ্জ ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর