পটুয়াখালীর বাউফল উপজেলার বৃহওম কালাইয়া বাজারের হাজী মসজিদ সড়কের মা গার্মেন্টস নামের একটি দোকানে ভায়বহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় মা গার্মেন্টস দোকানটিতে আগুন দেখতে পেয়ে বাজারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। স্টেশনের তিনটি ইউনিট এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় স্থানীয় লোকজনের সাহায্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
ওই দোকানের মালিক মিজান মৃধা বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন মহাজনের কাছ থেকে ধারদেনা করে দোকানে প্রায় ১২লক্ষ টাকার মালামাল তুলছেন। মাত্র কিছুক্ষনের আগুনে আমার সব কিছু শেষ করে দিয়ে গেল।
বাউফল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে আমারা সক্ষম হয়েছি।
বার্তাবাজার/এমকে