রায়গঞ্জে করোনা প্রতিরোধে জীবাণুনাশক কক্ষের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা চত্বরে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ এই উদ্বোধন করেন।

ছবি: বার্তা বাজার

এ উদ্বোধনী আলোচনা সভায় ওসি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধান অতিথি এমপি আজিজ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উক্ত আলোচনা সভায় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাস মাসুম, এসআই জুবাইদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম রফিক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাংবাদিক সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জীবাণুনাশক কক্ষটি এমপির নিজস্ব অর্থায়নে ও পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এর সার্বিক তত্বাবধানে নির্মাণ করা হয়। এ অনুষ্ঠান শেষে রায়গঞ্জ থানার অর্থায়নে ৭০ জন পুলিশ সদস্যদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর