জামালপুরের সরিষাবাড়ীতে পৌর এলাকার কলেজ মাঠে থাকা বিভিন্ন ভাস্কর্য ভাংচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভা থেকে সরিষাবাড়ী অর্ণাস কলেজ মাঠে বিভিন্ন খেলার ও খেলোয়ারের ভাস্কর্য নির্মাণ করে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্য গুলোতে ভাংচুর চালায়। পরে ভেঙে ফেলা ভাস্কর্য গুলো তারা ফেলে দিয়ে যায়। সকালে বিষয়টি জানা-জানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজণা দেখা দেয়।
এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, প্রতিটি ভাস্কর্যেই ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। এই ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
বার্তা বাজার/এম.সি