করোনা: বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের পদত্যাগ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভয়াবহ সংকটজনক সময় পার করছে প্রতিটি দেশ। ঠিক সেই সময় মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)র প্রধান রবার্তো আজেভেডো।

চলতি বছরেই আগস্টের ৩১ তারিখ পদত্যাগ করবেন তিনি। সংস্থাটি যখন মহামারি করোনার প্রভাব মোকাবিলা করছে ঠিক সে সময়ে এমন সিদ্ধান্ত সমালোচনার মুখে ফেলেছে রবার্তো অ্যাজোভেডোকে।

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান জানিয়েছেন, পদত্যাগের সিদ্ধান্ত তার ব্যক্তিগত। পরিবারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এ সিদ্ধান্ত মঙ্গলজনক ফল বয়ে নিয়ে আসবে বলেও মনে করেন তিনি।

তবে বাকিদের মতামত করোনার এ সংকটজনক পরিস্থিতিতে তার পদত্যাগ পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তবে এর আগে ট্রাম্প প্রশাসনের সমালোচনার মুখে সংকটজনক পরিস্থিতি পার করছিল ১৬৪টি সদস্য দেশের সমন্বয়ে পরিচালিত বিশ্ব বাণিজ্য সংস্থা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর