পবিত্র ঈদুল আযহার ছুটিতে করোনা সংক্রমণ এড়াতে গাজীপুর মহানগরীকে শতভাগ লকডাউনে আনার আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৫ মে) দুপুরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিভিন্ন এলাকার ঈমাম ও খতিবদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরে কিছুদিন করোনা সংক্রমনের হার কম থাকলেও পোশাক কারখানাগুলো চালু হওয়ার পর থেকে আবারও এর সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই করোনা প্রতিরোধে ঈদের ছুটিতে শতভাগ লকডাউন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার পযর্ন্ত গাজীপুরে ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ২৭ জন পোশাক কর্মীও আক্রান্ত হয়েছেন। দিন দিন আক্রান্তের হার বেড়েই চলছে। যেভাবে ওয়ার্ড ও থানাভিত্তিক করোনা রোগী বাড়ছে এতে শতভাগ লকডাউন না দিলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মেয়র বলেন, ঈদের সময় সব কিছু বন্ধ থাকবে, এতে করে মানুষ বাসা বাড়িতে যাবে, আবার আসবে। এতে পরিস্থিতি আরও খারাপ হবে। ঈদকে সামনে রেখে একটানা ১০ থেকে ১৫ দিন শতভাগ লকডাউন দিয়ে মানুষ আটকে রেখে নমুনা পরীক্ষা করা হলে বুঝতে সুবিধা হতো কোথায় কী অবস্থা বিরাজ করছে করোনা ভাইরাস।
বার্তাবাজার/এসজে