নতুন এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের আবারও আবেদন শুরু হতে যাচ্ছে। আগামী ২২ মে থেকে এই আবেদন শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ জুনের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের।
এছাড়াও কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিওর আবেদন চলবে ২২ মে থেকে ২ জুন পর্যন্ত। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, ‘দ্বিতীয় ধাপে শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। যারা প্রথম ধাপে আবেদন করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দেয়া হয়েছে।’
বার্তাবাজার/এসজে