ঈশ্বরগঞ্জে কর্মহীনদের মাঝে অর্থ সহায়তা বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার দুপুরে ওই অর্থ সহায়তা প্রদান করা হয়।

সরকারিভাবে অসহায়দের জন্য চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছানো হচ্ছে। করোনা ইস্যুতে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে সংকট মোকাবেলায় নগদ অর্থ প্রদানের উদ্যোগ নেন ঈশ^রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা। ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করেন। শুক্রবার সদর ইউনিয়নের চরসৈয়দ ভাকুরি মসজিদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ওই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। অর্থ সহায়তা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। প্রায় ১৫০ টি পরিবারে ৫০০ টাকা করে অর্থসহায়তা বিতরণ করেন ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা।

ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা বলেন, করোনা ইস্যুতে কর্মহীন মানুষের নানা ধরণের সংকট চলছে। চাহিদার তুলনায় অপ্রতুল হলেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ সহয়তা প্রদান করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর