গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৯৮ পুলিশ সদস্য

দেশে করোনা মহামারীর সূত্রপাত থেকে এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা। এবার তাদের মাঝেই ব্যপকহারে করোনা সংক্রমন লক্ষ্য করা যাচ্ছে। দেশে গত একদিনে আরও ১৯৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে এখন পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়াল ২১৪১ জনে।

গত একদিনে আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে শুক্রবার (১৫ মে) সকাল পর্যন্ত সারাদেশের সকল পুলিশ ইউনিটের এই তথ্য জানা যায়।

মোট আক্রান্তদের মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন। এদের মাঝে মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১১৫২ জন ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৩ হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৭ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর