ভোলার চরফ্যাশনের সমুদ্রের তীরবর্তী এলাকায় অবৈধভাবে শত শত হাঙ্গরের বাচ্চা নিধন করে তা দিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি ও তেল। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে চরফ্যাশন উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে আহমদপুর ইউনিয়নের মায়াব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার হাঙ্গরপোনা ও ২১ ব্যারেল তেল জব্দ করা হয়।
অভিযান চলাকালে পালিয়ে যায় এই চক্রের সাথে জড়িতরা। স্থানীয়সূত্র জানায়, এই এলাকার আনোয়ার হোসেন, ইয়াছিন ও আলমগীর এ চক্রের সঙ্গে জড়িত।
রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে এসব হাঙ্গরপোনা ও তেল উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কর্মীরা জব্দকৃত হাঙ্গরপোনা মাটিতে পুঁতে দিয়ে নষ্ট করেন।
বন বিভাগ স্টাফ সুমন দাস জানান, ঝুঁকি নিয়েই ওই এলাকায় অভিযান চালাই। এসব হাঙ্গর শুঁটকি ও তেল বিদেশে পাচার করা হয় বলে মনে করছে স্থানীয়রা ।
বার্তাবাজার/এসজে