ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিয়ালধরা বাজারে সরকারী খাস জায়গা দখল নিয়ে মারামারির ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সহ ১৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে উক্ত মামলার এজাহারভূক্ত ৪ আসামী স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য মোঃ আব্দুল মান্নান, তার পুত্র শরীফ সহ হারুন ও সোহেল নামে ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরে দু-পক্ষের মধ্যে মারামারি ঘটনায় মৃত আব্দুল আজিজের পুত্র শহীদ মিয়া (৫০) নিহত হয়। উক্ত ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী আঙ্গুরা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী আঙ্গুরা খাতুন জানান, “যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তুমূলক বিচার চাই।”
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ৪জন আসামীকে গ্রেফতারের করা হয়েছে। বাকী অপরাধীদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হবে।
বার্তা বাজার/এম.সি