নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে পৌরসভার গোরস্থান নামক স্থানে শুক্রবার আফরোজা (৭) নামে এক শিশু সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। জানা যায়, শিশু আফরোজা রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাতনামা এক পিকআপ ভ্যানের চাপায় পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নান্দাইল হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি জিয়াউল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন ধরনের মামলা দায়ের করা হয়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর