নারী নির্যাতন মামলায় কারাগারে সেই ‘নানা’

কুমিল্লার লালমাইয়ে প্রতারণা করে ৮ম শ্রেনীর ছাত্রীকে বিয়ে করা শামছদ্দিন শামুকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করে কারাগারে নেয়া হয়। আর শামুর ‘স্ত্রী’ সেই কিশোরিকে মেডিকেল চেক-আপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালমাই থানার ওসি মো. আইয়ুব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে ওই ছাত্রীর মা তাসলিমা আক্তার বৃহস্পতিবার সন্ধ্যার দিকে থানায় এসে লিখিত অভিযোগ করেন। সেখানে শামুর বিরুদ্ধে তার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, রাতেই শামুর বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কিনা এবং তার বয়স নির্ধারণে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর