বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্যশস্যের সঙ্কটও অনুভূত হচ্ছে। বাংলাদেশেও এই মহামারীর প্রভাব দেখা দিয়েছে। খাদ্যশস্যের সংকট যাতে না হয় সেই লক্ষ্যে, শুক্রবার (১৫ মে) সকালে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫/৭জন সদস্যবিশিষ্ট ছাত্রলীগের একটি দল উক্ত ইউনিয়নের অন্তর্গত ২৬ শতাংশ জায়গার ধান কেটে ঘরে তুলে দেয়।

এই বিষয়ে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিবুর রহমান ( মুন্না) বলেন,“আপনারা সবাই জানেন যেকোনো ন্যাহ্যিক দাবি-দাওয়ায়/অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হয়ে আমরা সব সময় গর্ব অনুভব করি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক, রবিউল আওয়াল (রুবেল) ভাইয়ের অনুপ্রেরণায় আমরা সবসময় ধামরাইয়ের মেহনতী কৃষকের পাশে আছি ।”
উক্ত মানবিক কর্মকান্ডে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, হৃদয় হোসেন প্রমূখ সহ সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ধামরাই উপজেলা ছাত্রলীগ করোনা প্রতিরোধে বাংলাদেশে ছাত্রলীগের প্রথম ইউনিট হিসেবে প্রচারণা চালিয়েছিল।
বার্তা বাজার/এম.সি