পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার পৃর্ব শিংপাড়া এলাকায় রবিউল ইসলাম রবি (২৮) নামে এক বিদ্যুৎ শ্রমিকের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় পূর্ব শিংপাড়া এলাকায় বিদ্যুৎ এর খুটিত উঠে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়। সে ওই এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় ওই শ্রমিকের বাড়ীর সামনে বিদ্যুৎতের খুটিতে উঠে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায়, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আতাহার আলী রবিউল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর