ঈদের জামাত বাতিল করা হলো সিঙ্গাপুরে

প্রাণঘাতী করোনাভাইরাস সক্রমণ পরিস্থিতির কারণে এ বছরের ঈদুল ফিতরের জামাত ও ৯০০ আবেদনকারীর হজযাত্রা বাতিল করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বা মুইস।

সিঙ্গাপুরেও প্রতি বছর পবিত্র রমজানের শেষে উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয় ঈদুল ফিতর। স্থানীয় ভাষায় যা হারি রায়া আইদিলফিতরি নামে পরিচিত।

এক বিবৃতিতে মুইস জানায়, ঈদের দিনও সিঙ্গাপুরের ৭০টি মসজিদই বন্ধ থাকবে। তবে মুসলিমরা নিজ নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদের জামায়াতে অংশ নিতে ও খুতবা শুনতে পারবেন। এছাড়া স্থানীয় রেডিও, টেলিভিশন চ্যানেল, মুইসের ফেসবুক পেজে ঈদের জামাত ও খুতবা সরাসরি সম্প্রচার করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর